কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১০:০১:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ২ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

ছবি:সংগৃহীত


 যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক(ইনক) এর সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকার ২ শতাধির পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

(০৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুলতান আহমদ, প্রেসক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিন এর প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্টাতা আশিকুল ইসলাম বাবু,মানব ঠিকানার রিপোর্টার আব্দুছ ছালিক।

উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪