দূর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দূর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১০:১৪:২৭ পূর্বাহ্ন

দূর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা

ছবি: নিজস্ব


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাধবপুর উপজেলা ও পৌরসভার বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক হাজী ফিরোজ প্রমূখ।

প্রস্তুতি সভায় বিএনপি নেতারা বলেন, উপজেলা ও পৌরসভার যতগুলো পূজামণ্ডপ থাকবে সবগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে উপজেলা ও পৌরসভার বিএনপি তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় সেটির পদক্ষেপ নেবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ সৃষ্টি করতে চায় বিএনপি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল