বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:০২:২০ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা,  দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ছবি : ফাইল ফটো


 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সহসভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কর্নিগ্রাম এলাকার নিজ নিজ বাড়ি থেকে রাজনগর থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ। এর পর মৌলভীবাজার সদর থানায় তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মাহবুবুর রহমান জানান, তাদের দু’জনকে নিজ নিজ বাড়ি থেকে রাজনগর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আজাদ মিয়া ঈমানী (৭০) ও সহ-সভাপতি আজিজুর রহমান খান (৬৪)। এ দুই নেতা উপজেলার কর্নিগ্রামের একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী অন্দোলনে হামলার ঘটনায় গত ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাজনগর উপজেলা আওয়ামীলীগের এ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। দায়ের হওয়া মামলায় আসামী হিসেবে নাম রয়েছে ১০০ জনের আর অজ্ঞাত রয়েছে আরও ২০০ থেকে ৩০০ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪