ছবি নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি লিটন রায়, শংকর পাল সুমন, হিমাংসু দাস, খসরু মিয়া, নুরজাহান আক্তার, অমল চন্দ্র সরকার প্রমুখ।
একই অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এ নোয়াপাড়া ইউনিয়ন থেকে সমগ্র উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র সরকার ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক নোয়াপাড়া চা-বাগানস্থ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে দুর্গোৎসব উপলক্ষে চা শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেন।
জৈন্তা বার্তা / আরআর




