‘সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে’
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

‘সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে’

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৫:৪৫:৫৯ পূর্বাহ্ন

‘সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে’

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের একদফা দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হলে সবার আগে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে।

তারা আরও বলেন, দশম গ্রেড বাস্তবায়ন করা হলে সহকারী শিক্ষকদের সঠিক মূল্যায়ন করা হবে। তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানোরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সহকারী শিক্ষক জাহেদ আহমেদর সভাপতিত্বে ও মো.ইমদাদুল হক ইমন এবং ফারুক আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক তৌফিকুল ইসলাম আবির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মঞ্জু লাল দে, আব্দুল শাকুর খান, কায়েদে আজম, আতাউর শামীম, মীর মুহিবুর রহমান, বদরুল ইসলাম, বদর উদ্দিন,  মনির উদ্দিন,  নুরুল ইসলাম, এমরান হোসেন নামুন, লায়েক আহমেদ, মানিক দেব নাথ, সুয়েব আহমেদ চৌধুরী, সায়েরা বেগম, কুলসুমা বেগম, জুবের আহমেদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক জামিল আহমেদ ও গীতা পাঠ করেন মিলন কান্তি দাস।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. জাহেদ আহমদ, সুহেব আহমদ চৌধুরী, ফারুক আহমদ, মো. ইমদাদুল হক ইমন, অলিদ আহমদ, মো. সাবলু মিয়া, মিলন কান্তি দাশ, তুহিন আহমদ, অরুন চন্দ্র দে, রিপন দাস, আহসান মালেক, প্রবির দাস, মো. তৌফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, সল্লব বিশ্বাস, হাজী আব্দুল মজিদ, নিজন দে, জুবের আহমদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ সুজন, অমিতাভ দে, শুভ রঞ্জন দে, সৌরভ নাথ, ইকবাল হোসেন, সুমি পারভীন চৌধুরী, ফৌজিয়া ইসলাম ও বুশরা জান্নাত প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪