বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী ( সা.) মাহফিল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী ( সা.) মাহফিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৭:১০:৩২ পূর্বাহ্ন

বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী ( সা.) মাহফিল

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে  এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ।

ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী।

অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। 

মাহফিলে বক্তারা বলেন, মহানবী (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করা হয়েছে। পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪