বড়লেখায় ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বড়লেখায় ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১২:০১:৫৩ অপরাহ্ন

বড়লেখায় ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা

ছবি: নিজস্ব


'শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩১ জন শিক্ষককে ‘হেপি টিচার্স ডে’ সম্মাননা প্রদান করেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তোলে দিয়েছেন।

প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে দশম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ ও খাদিজা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, বদরুল হক, সাইফুল ইসলাম, সুভ্রকান্তি সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হুদা চৌধুরী, প্রাক্তন শিক্ষক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, শিক্ষার্থী বহ্নি শিখা দে, পড়শি দাস প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের একত্রিশ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

তাঁরা হলেন- প্রধান শিক্ষক আশুক আহমদ, সহকারী শিক্ষক রনজয় কুমার দাস, লুতফুর রহমান, শুভ্র কান্তি সেন, শুভ্র  দাস, বদরুল হক, সাইফুল ইসলাম ,ওয়েজ কুরুনী, বেলাল আহমদ, মতিউর রহমান, নিত্যলাল বিশ্বাস , গিয়াস উদ্দিন, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, শিজু মিয়া, সাজেদা খানম, বিভাষ রুদ্র পাল। অবসরপ্রাপ্তদের মধ্যে আব্দুর রব, কামরুল হুদা চৌধুরী, শিরিন ফাতেমা, নাজিরা আক্তার নাজু , রুহুল আমিন, আকবর আলী, ইন্দ্রজিৎ কুমার পাল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪