ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৯:৪৩:৩৮ পূর্বাহ্ন

ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবি:সংগৃহীত


মৌলভীবাজারে আলহাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদরাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার পৌরসভার হলরুমে আলহাজ ডা. মুহাম্মদ কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও রাজনগর ডিএস ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুল আলম সুহেলের পরিচালনায় বিজয়ীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ট্রাস্টি আহমদ রায়হান ফারহি, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সমাজসেবক একলাছুর রহমান, চ্যানেল এসের ব্যবস্থাপক মো. খালেদ চৌধুরী, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪