টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ যা জানালেন গভর্নর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ PM

টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ যা জানালেন গভর্নর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১২:৪৯:৪৪ PM

টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ যা জানালেন গভর্নর

ছবি:সংগৃহীত


হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জা‌নিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।’

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন। তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না, এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।

এদিকে আজ দুপুরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন শুরু হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার দাবি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা