মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১১:১৬:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (৬ অক্টোবর ) সকাল ১১ টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার -৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির-সেক্রেটারি, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আজকের এই মতবিনিময় সভায় প্রতিমা বিসর্জন, কুলাউড়ার কাদিপুর ও রাজনগরের পাচগাঁও মন্দিরসহ গুরুত্বপূর্ণ মন্দিরের নিরাপত্তা, মৌলভীবাজার শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, সমন্বিত নিরাপত্তা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪