মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার, সাধারণ সম্পাদক শেফুল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার, সাধারণ সম্পাদক শেফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৫:২৯:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার, সাধারণ সম্পাদক শেফুল

ছবি: নিজস্ব


মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শেফুলকে নির্বাচিত করা হয়।  শনিবার (৫ অক্টোবর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি পদে মৌসুফ এ চৌধুরী (সম্পাদক, দেশপক্ষ) ও শ ই সরকার জবলু  (খবরপত্র), যুগ্ম সম্পাদক পদে হোসাইন আহমদ (যুগান্তর/সিলেটের ডাক/এসএটিভি), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মহসিন (সম্পাদক, মুক্তকথা), দপ্তর সম্পাদক আবুল হায়দার মো: তরিক (চ্যানেল এস/ঢাকা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা তুহিন জুবায়ের (ইন্ডিপেনডেন্ট টিভি) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক নাঈম (কালবেলা/জাগোনিউজ) কে নির্বাচিত করা হয়।

এছাড়া কার্যকরী সদস্য পদে শাহ অিদুর রহমান (সময় টিভি), জসিম উদ্দিন (সম্পাদক মনুবার্তা), আব্দুল আজিজ (নয়াদিগন্ত), মিন্টু দেশওয়ারা (ডেইলি স্টার) ও আশরাফ আলী (সিলেট মিরর/ঢাকা পোস্ট) নির্বাচিত করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪