আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী মৌলভীবাজারে ছাত্রদলের মৌন মিছিল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী মৌলভীবাজারে ছাত্রদলের মৌন মিছিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০৫:৩৩:৫৪ পূর্বাহ্ন

আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী মৌলভীবাজারে ছাত্রদলের মৌন মিছিল

ছবি: নিজস্ব


শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকীতে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যাগে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ,সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুর রহমান ও আকিব আহমদ এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ফুয়াদ হাসান দুরুদ, সৈয়দ আসেফ,আকিব আহমদ শাওন প্রমুখ।

উল্লেখ্য ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের সন্ত্রাসী দের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হন।


জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪