শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সং ঘর্ষে ৫ জন আ হত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সং ঘর্ষে ৫ জন আ হত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০১:৪৮:৩১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পিকআপ-অটোরিকশা সং ঘর্ষে ৫ জন আ হত

ছবি নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ রোডস্থ সখিনা সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।  

আহতরা হলেন- উপজেলার আলিসার কুল গ্রামের মৃত উমেদ আলীর পুত্র আসাদ মিয়া, ভূনবীর ইউনিয়নের জিলাদ মিয়ার পুত্র রুবেল মিয়া, ভিমসী এলাকার একই পরিবারের তিনজন আজিত রায়ের স্ত্রী সৃষ্টি রায়, মা পূর্নিমা রায় ও ৫ বছরের ছেলে শ্রেষ্ঠ রায়।

জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশা শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনতা অটোরিকশার চালকসহ যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিফ জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪