জুড়ীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার: কিশোরী উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৭ AM

জুড়ীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার: কিশোরী উদ্ধার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৬:০৮:২৬ AM

জুড়ীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার: কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি


মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদ (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জুয়েল বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে। এ সময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩)। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রুসন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এ দিকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল ঢাকার সাভারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই ভিকটিমকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার করেন। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন, অপহরণ মামলার প্রধান আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী