বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৭:০৬:২২ পূর্বাহ্ন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য মুজিবুর রহমান ওরফে সাদ্দাম ও উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের মৃত আছির আলীর ছেলে জয়নাল আবেদীন এবং জয়নালের স্ত্রী বদরুন নেছা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জিআর মামলায় (নং-১১৭) সন্দেহযুক্ত আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিনকে ও উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে সিআর মামলার (নং১৫২/২৩) ওয়ারেন্টভুক্ত আসামি বিওসি কেছরীগুল গ্রামের জয়নাল আবেদীন ও তার স্ত্রী বদরুন নেছাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম মঙ্গলবার বিকেলে এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪