ছবি: নিজস্ব
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্টের ঘটনায় দায়ের করা মামালার অন্যতম আসামী আব্দুল মতিনকে মৌলভীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের বাড়ি থেকে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। তিনি মেদেনীমহল গ্রামের আব্দুল সালামের পুত্র।
আব্দুল মতিন গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মৌলভীবাজার চৌমুহনা চত্তর, কোর্ট রোড, শমসেরনগর রোড, চাঁদনীঘাট ব্রীজ এলাকা, পৌরসভার ১নং ওয়ার্ডে ছাত্রদের উপর আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের হামলার ঘটনায় সক্রিয় ভুমিকা রাখেন। এঘটনা নিয়ে ইয়ামিন সাকিব বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল মতিনকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার এসআই সামছুল ইসলাম বলেন, আব্দুল মতিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী। গোপন সুত্রে খবর পেয়ে মুন্সিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




