ছবি: সংগৃহীত
ইসলামি বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরির কে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হামলার অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে বিজয়নগর মাধবপুর সুন্নী উলামা ঐক্য পরিষদ এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব - তাহিরীর উপর হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিজয়নগর মাধবপুর সুন্নী ঐক্য উলামা সংগঠনের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ জাকিউর রহমান কাদেরী আল হোসাইনী, বলেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহিরীর উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় আবারো অবরোধ কর্মসূচি দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে মেইন রোড বন্ধ করে রাখা হবে হুশিয়া দেন, এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা কাউসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা খাদিমুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মাধবপুর উপজেলা সহ অন্যান্য আলেম ওলামা গণ এবং সকল সুন্নি জনতা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




