বড়লেখায় বাঁচানো গেল না সেই লজ্জাবতী বানরটিকে
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বড়লেখায় বাঁচানো গেল না সেই লজ্জাবতী বানরটিকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন

বড়লেখায় বাঁচানো গেল না সেই লজ্জাবতী বানরটিকে

ছবি: সংগৃহীত


বড়লেখা থেকে আহত অবস্থায় উদ্ধার করা একটি লজ্জাবতী বানর মারা গেছে। রোববার (৬ অক্টোবর) শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেসকিউ টিম সেন্টারে বানরটি মারা যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল তিনটায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামের মৃত হাজী মনির উদ্দিনের বাড়ি থেকে মৌলভীবাজার এ্যানিমেল রেসকিউ টিম বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করেছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানি নামে এক যুবক লজ্জাবতী বানরটিকে আহত অবস্থায় দেখতে পান। পরে তিনি সেটিকে উদ্ধার করে তার নানা বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি গ্রামের মৃত হাজী মনির উদ্দিনের বাড়িতে নিয়ে খাঁচায় রাখেন। তিনি বিষয়টি মৌলভীবাজার এ্যানিমেল রেসকিউ টিমকে জানান। খবর পেয়ে শনিবার (৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার এ্যানিমেল রেসকিউ টিম বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে তারা বানরটিকে মৌলভীবাজারের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে প্রাণিটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেসকিউ টিম সেন্টারে পাঠানো হয়। পরদিন রোববার (৬ অক্টোবর) সেখানে বানরটি মারা যায়।

মৌলভীবাজার এ্যানিমেল রেসকিউ টিমের পরিচালক আতিকুর রহমান মঙ্গলবার রাতে বলেন, এক যুবক বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে তার নানাবাড়িতে নিয়ে রেখেছিলেন। পরে তিনি আমাদের কল দিয়ে জানালে আমরা সেটিকে উদ্ধার করি। বানরটির ডান হাত কাটা ছিল। ক্ষতস্থানে পোকায় ধরেছিল। আমরা প্রাণিটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছি। আমরা আশা করেছিলাম হয়ত প্রাণিটি সুস্থ হয়ে ওঠবে। পরে মৌলভীবাজারের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে লজ্জাবতী বানরটিকে হস্তান্তর করি। পরদিন খবর নিয়ে জেনেছি যে এটি মারা গেছে।

তিনি বলেন, বড়লেখা উপজেলায় পাহাড়ি অঞ্চল রয়েছে। প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। প্রাণিটিও হয়তো খাবারের সন্ধানে লোকালয় এসেছিল। কেউ হয়ত বানরটিকে কিছু দিয়ে আঘাত করেছে। এজন্য তার ডান হাত কেটে গিয়েছিল।

পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, অবাধে বনজঙ্গল ও গাছপালা কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে এসব লজ্জাবতী বানর আবাসস্থল হারাচ্ছে। খাদ্য সংকটে পড়ছে। খাদ্যের সন্ধানে বেরিয়ে লোকালয়ে এসে এসব প্রাণী স্থানীয়দের হাতে ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস
কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪