মাধবপুরে কাভার্ড ভ্যানে কোটি টাকার শাড়ি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

মাধবপুরে কাভার্ড ভ্যানে কোটি টাকার শাড়ি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ১০:২৫:২৭ পূর্বাহ্ন

মাধবপুরে কাভার্ড ভ্যানে কোটি টাকার শাড়ি

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫বিজিবি) থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে চার কোটি উনষাট লক্ষ পয়ত্রিশ হাজার টাকা মূল্যের সাড়ে তিন হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অত্র ব্যাটালিয়ন কর্তৃক।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক