হবিগঞ্জে কবরস্থানে গরু চরানোকে কেন্দ্র করে সং ঘ র্ষ, একজন নি হ ত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

হবিগঞ্জে কবরস্থানে গরু চরানোকে কেন্দ্র করে সং ঘ র্ষ, একজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৩:৫১:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে কবরস্থানে গরু চরানোকে কেন্দ্র করে সং ঘ র্ষ, একজন নি হ ত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু ছাগল চরানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কবরস্থানের পবিত্রতা রক্ষায় গ্রামের মুরুব্বিয়ানদের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কবরস্থানে গরু ছাগল চরানো যাবে না। যার জন্য কবরস্থানকে ঘিরে দেয়া হয়েছে বাউন্ডারীও। তারপরও গ্রামের প্রভাবশালীরা সিদ্ধান্তকে অমান্য করে সকালে গরু ছাগল চরাতে যায়। 

বিষয়টি তাজুল ইসলাম বাঁধা দিলে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে তাজুলকে ফিকল দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে বাঁধে সংঘর্ষ। এতে তারেক মিয়া, সফর আলী, আনিছ মিয়া ও মতিন মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। এদিকে, তাজুল ইসলামে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক