ছুটি না নিয়ে অনুপস্থিত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ছুটি না নিয়ে অনুপস্থিত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৩:০৩:৪৪ পূর্বাহ্ন

ছুটি না নিয়ে অনুপস্থিত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক

ছবি সংগৃহীত


নিয়ম-নীতির তোয়াক্কা না করে ছুটি ছাড়াই এক সপ্তাহের বেশি সময় ধরে কর্মস্থলে (হাসপাতালে) অনুপস্থিত রয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরী।

জানা গেছে, কোনো প্রকারের ছুটি না নিয়ে গত ১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওই চিকিৎসক। ফলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা পড়েন বেকায়দায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কোনো কারণ ছাড়াই ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরী। এতদিন ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। এদিকে, বিশেষ একটি সূত্রে এ প্রতিবেদক নিশ্চিত হয়েছেন ছুটি না নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরী সিলেট শহরে মাউন্ট এডোরা হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন এবং সার্জারি করছেন।

এ ব্যাপারে জানতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ফরহাদ আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে  তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলতে বলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নুশরাত জাহান বলেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি অসুস্থ এবং পারিবারিক কিছু সমস্যায় আছেন বলে আমাকে জানিয়েছেন। ইমেইলে ছুটির দরখাস্ত দিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু