মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ জা উদ্ধার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ জা উদ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৩:২৩:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁ জা উদ্ধার


হবিগঞ্জের মাধবপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার ১৯৯৯/এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথবাহিনী অভিযান চালিয়ে ১শ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় জমা দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক