নিজের দোকানে মিললো প্রতিবন্ধী ব্যক্তির গলা কাটা দেহ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নিজের দোকানে মিললো প্রতিবন্ধী ব্যক্তির গলা কাটা দেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৫:২১:৪২ পূর্বাহ্ন

নিজের দোকানে মিললো প্রতিবন্ধী ব্যক্তির গলা কাটা দেহ

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রেমা চা বাগানের ১নং লাইনের দোকান ঘরে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  

স্থানীয় সূত্রে জানা যায়,  শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এসময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ড্রয়ারের টাকা লুট করার সময় হয়তো জালাল মিয়া বাধা দিলে এ ঘটনা ঘটেছে।  

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে মর্গে প্রেরণ করেছে। অপরাধী সনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক