নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৫:৪১:২২ পূর্বাহ্ন

নদীতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

ছবি : ফাইল ফটো


হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে বানিয়াচংয়ের পার্শ্ববর্তী শুটকি নদীতে এ ঘটনা ঘটে।

সেলিম মিয়া বানিয়াচংয়ের নন্দীপাড়া বাদাওরি মহল্লার জালাল মিয়ার ছেলে। বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান- সেলিম মিয়াসহ কয়েকজন মিলে শুটকি নদীতে সকালে মাছ ধরতে যায়। এসময় হালকা ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা পৌছে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা। 

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান- বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্ট পাঠিয়েছি। বরাদ্দ আসলেই সেলিম মিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক