মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১ নারী সহ আতহ ১০
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১ নারী সহ আতহ ১০

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৬:৩২:০০ পূর্বাহ্ন

মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১ নারী সহ আতহ ১০

মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষ


শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক বাস চালক নিহত ও  নারী সহ আহত হয়েছে ৯ জন। নিহত সুমন মিয়া নরসিংদী শিবপুর এলাকার মোঃ সুরুজ মিয়া ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী মিতালী বাসের সাথে সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১০ জন আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাস চালাক সুমন মিয়া (৩২) কে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা লোহাইদ গ্রামের নবী হোসেন ও সাজিদুর রহমান, মিঠাপুকুর গ্রামের আবেদা খাতুন, বানিয়াচং উপজেলার নুর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তোফায়েল মিয়া ও  আরিফা বেগম, সরাইল উপজেলার জুনাইদ মিয়া, ময়মনসিংহের রানী আক্তার ও সিলেটের আব্দুস সালাম কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটো ডাম্পিং করে সড়িয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে যানচলাচল এখন স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক