লাখাইয়ে প্রতিমা বিসর্জনে মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

লাখাইয়ে প্রতিমা বিসর্জনে মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৩:৪৫:১৮ পূর্বাহ্ন

লাখাইয়ে প্রতিমা বিসর্জনে মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী   সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রোববার (১৩ অক্টোবর) অশ্রুসজল চোখে সনাতন ধর্মাবলম্বী মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে মিলনমেলা হচ্ছে দূর্গোৎসব।

দেবী দুর্গাকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আর তাই মণ্ডপে মণ্ডপে এখন বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, আরতি, পূজা অর্চনায় কেবলই দেবী দুর্গার বিদায়ের আয়োজন।

বিজয়া দশমীতে সারাদেশে ন্যায় লাখাই উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন  স্থানে সুবিধামতো সময়ে বিজয়ার প্রতিমা বিসর্জন দেওয়ার  মাধ্যমে এই বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।  চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫ দিন দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায়  ঘোড়ার  চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসেন। ফিরে গেলেন ঘোড়ায়  চড়ে।শাস্ত্র মতে ঘোড়ায় আসা যাওয়া মারামারি বিশৃঙ্খলা বৃদ্ধির আশংকা রয়েছে মঙ্গলবার সকাল থেকে  র্বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তাঁর বাবার গৃহ।

প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়াই একে একে লাখাই ধলেশ্বরী নদী, বলভদ্র নদী, সুতাং নদী সহ বিভিন্ন  পুকুরে   বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এ সময় দায়িত্ব পালন করেন। লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী বলেন ৬৩ টি পুজা মন্ডপের মধ্যে কিছু মণ্ডপে মূর্তি থাকবে ৩০ থেকে ৩৫টি মন্ডপের খবর এসেছে বিসর্জন হয়ে গেছে বাকিগুলোও সন্ধ্যার ভিতরে হয়ে যাবে।

লাখাই থানার ওসি বন্দে আলী বলেন,  সব প্রতিমা এই বিসর্জন হয়ে যাবে  ইতিমধ্যে ৩০ টি বিসর্জন হয়েছে।

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম  বলেন,  পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ মন্ডপ কমিটির নেতৃবৃন্দ সাথে  আলাপ  করে জানতে পারলাম  চারটি মন্ডপে মূর্তি থাকবে , আর বাকিগুলা বিসর্জন হয়ে যাবে তবে ইতিমধ্যেই ২৫/৩০টি বিসর্জন হয়ে গেছে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল  মোতালিব মিয়া বলেন  দুর্গাপূজা উপলক্ষে লাখাই উপজেলায় ৪০২ জন আনসার ভিডিপি সদস্য কর্মরত রয়েছে।বিসর্জনের স্বার্থে সকাল থেকে এ পর্যন্ত মাঠে আছি প্রতিমা বিসর্জন হয়েছে  বেশিরভাগ মন্ডপে ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক