হবিগঞ্জে এক কৃষককে কু পি য়ে হ*ত্যা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে এক কৃষককে কু পি য়ে হ*ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৬:৪৬:০১ পূর্বাহ্ন

হবিগঞ্জে এক কৃষককে কু পি য়ে হ*ত্যা

প্রতীকী ছবি


হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সাথে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে গ্রামের পূর্ব*এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে একজনের মৃত্যু হয়। এখনো কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি। তারপরও পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক