মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১২ AM

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০৯:০১:১৮ AM

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

ছবি: নিজস্ব


সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রাগনা বটলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নাজমুল আলম লিজন। 

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জুড়ী উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি ও ফেইক ফেইসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি ২০২২সালে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য এবং রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। তিনি রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিছু হিংসুটে ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচার করে আসছেন। গত ১৬/০৮/২০২৩খ্রিঃ তারিখে রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী প্রধান শিক্ষক, একজন করে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য বিধি মোতাবেক ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ ও বাছাই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে জেলা শিক্ষা অফিসার (উপজেলা শিক্ষা অফিসার, অ. দা.), ডি.জি মহোদয়ের প্রতিনিধি প্রধান শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মোঃ নাজমুল আলম নিজন, মোঃ বেলাল উদ্দিন ও মোঃ মোশারফ হোসেন, প্রধান শিক্ষক রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় ছিলেন। উক্ত নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় এবং তাৎক্ষণিক ভাবে পরীক্ষার্থীদেরকে একত্রে জড়ো করে ফলাফল ঘোষনা করা হয়। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন। 

সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এলাকার কতিপয় হিংসুটে ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে গত ২০/০৮/২০২৩খ্রিঃ তারিখে ভূয়া ফেইসবুক সাবধান জুড়ী বড়লেখা' আইডি থেকে তার ছবি যুক্ত করে নিয়োগ বাণিজ্য হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের সাথে সাথেই মোঃ আব্দুল বাছিত ছায়াদ (ফুলতলা বাজার) ও মোঃ আব্দুস সালাম (পূর্ব বটুলী) ও খায়রুল ইসলাম মুন্না (বিরইনতলা) গং উক্ত সংবাদটি শেয়ার করেন এবং অশালীন কমেন্ট করেন। পূর্ব বটুলীর মোঃ আব্দুস সালাম ও বারি মিয়া এবং বিরইনতলার মোঃ আব্দুল হান্নান এর সহযোগিতায় কয়েকজন ব্যক্তির স্বাক্ষরে গত ২৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, জুড়ী, মৌলভীবাজার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং উক্ত অভিযোগের জের ধরে বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। যা বিদ্যালয় তথা ইউনিয়নবাসীর জন্য মানহানিকর। যার পরিপ্রেক্ষিতে আমি সিলেট সাইবার আদালতে মামলা করেছি। 

এছাড়াও উল্লেখিত ব্যক্তিগণ একজন পরীক্ষার্থীর বাবা ও একজন পরীক্ষার্থীকে প্রলোভন দিয়ে ও মিথ্যা তথ্য শিখিয়ে দুইটি ভিডিও করে ফেইসবুকে পোষ্ট করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি কখনো কারো সাথে নিয়োগ বাণিজ্যে জড়িত ছিলেন না। ৫টি পদের বিপরীতে ৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে বিধি মোতাবেক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ কমিটি সুপারিশ করেন। 

তিনি অভিযোগ করেন, যারা এসব অপপ্রচার করছে তারা তাদের হীন উদ্দেশ্য তথা ভূয়া নিয়োগ বাণিজ্য করতে না পারায় সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপকর্মে লিপ্ত রয়েছে। তিনি জানান, মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুষ্কৃতিকারীরা যেকোন সময় তার মারাত্মক ক্ষতি করতে পারে। 

এম সি