ফাইল
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পূর্ব বুধরাইল গ্রামের এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামের নজির মিয়ার আড়াই বছেরর শিশু শাহরিয়ান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু শাহরিয়ান। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের ডোবা পড়ে যায়।
পরে ওই শিশুর চাচাত ভাই মামুন মিয়া ডোবায় শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ওই শিশুকে পানি থেকে উদ্ধার করে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার।
এম সি




