ফাইল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজের ঘটনার তিনপর আবুল ফয়েজ (৪০) নামের আরেজজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার ( ৩০ আগস্ট ) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
উদ্ধার হওয়া মৃত্যু ব্যক্তির নাম আবুল ফয়েজ (৪০)। তিনি তাহিরপুরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ চান মিয়া সরকার।
এর মঙ্গলবার (২৯ আগস্ট ) বেলা ১১টায় মাটিয়ান হাওরে শাহ আলম (৪১) নামের আরেকজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনিও একই গ্রাম( ছিলানী তাহিরপুর) গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, গত ২৭ আগস্ট রাতে তাহিরপুর উপজেলার সদর বাজার থেকে সন্ধ্যায় পর মাটিয়ান হাওর দিয়ে ইঞ্জিন চালিত ছোট কাঠবডি নৌকায় করে ফয়েজ ও আলম বাড়ি ফিরছিলেন। নৌকাটি হাওরের মাঝখানে পৌঁছালে ঝড়ের কবলে পড়েন ওই দুই যুবক। এর পরপরই নৌকা ডুবে তারা নিখোঁজ হন। এসময় হাওরে থাকা অন্য নৌকার মাঝি বিষয়টি দেখে তাহিরপুর বাজারে ও স্থানীয়দের জানান। পরে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস এবং পুলিশ হাওরে খোঁজাখুঁজি করে গতকাল একজনকে উদ্ধার করে। এর পর ঘটনার তিনদিন পর সকালে গ্রামের স্থানীয় বাসিন্দারা হাওরে একজনের মরদেহ দেখতে পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ভুবুরী দলের সদস্যদের খবর দিলে আবুল ফয়েজকে উদ্ধার করে।
তাহিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ চান মিয়া সরকার বলেন, গত দিন আগে হাওরে বলেন ঝড়ের কবলে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছিলেন, আমরা আবহওয়া খারাপ থাকায় প্রথমদিন রাতে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারিনি। তবে পরের দিন সকাল থেকে পুলিশ ও আমাদের ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে একে একে দুজনের মরদেহ উদ্ধার করিছি।
এম সি




