ইয়াবা,গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ইয়াবা,গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন

ইয়াবা,গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের আকিল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজা সহ নজরুল ইসলামকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে আটক নজরুল ইসলাম। তাঁর শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির কোছা থেকে ১১৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর পর পলাতক আকিল উদ্দিনের ঘরে তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে আরও ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান জানান, আটককৃত নজরুল ইসলাম ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / রহমান