রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শনে তানজানিয়া, উগান্ডা ও আফ্রিকার প্রতিনিধি দল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শনে তানজানিয়া, উগান্ডা ও আফ্রিকার প্রতিনিধি দল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০২:০৪:৪৪ পূর্বাহ্ন

রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শনে তানজানিয়া, উগান্ডা ও আফ্রিকার প্রতিনিধি দল

ছবি নিজস্ব


রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শন করেছেন তানজানিয়া, উগান্ডা ও আফ্রিকার একটি প্রতিনিধি দল।

রবিবার (২০ অক্টোবর) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক এর উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শন করেন তানজানিয়া, উগান্ডা ও আফ্রিকার প্রতিনিধি দলের সদস্যরা।

শুরুতে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে পরিচয় পর্ব এবং রেডিও অনুষ্ঠানের মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এ সময় রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসান রেডিওর অনুষ্ঠান সম্পর্কে তাদের সাথে আলোচনা করেন।

শেষাংশে প্রতিনিধি দল রেডিও পল্লীকণ্ঠ ঘুরে দেখেন ও রেডিওর কার্যাদির ভূয়সী প্রশংসা করেন এবং রেডিও পল্লীকণ্ঠ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


জৈন্তা বার্তা/আরআর