ছবি: নিজস্ব
বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বড়লেখা সমিতি সিলেটের সহ-সভাপতি আব্দুর রহমান শাহীন বলেছেন, ব্যক্তিগতভাবে আমরা মানবকল্যাণে এবং সামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে বড়লেখার সর্বত্র কাজ করার প্রচেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছি। এবং সেটা অব্যাহত থাকবে। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এসব কাজ করে থাকি। দেশের সামগ্রিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ইতিবাচক একটি পরিবেশ বিরাজমান থাকাতে এলাকার সুষম উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ ও অনুপ্রেরণায় অভিপ্রায় প্রকাশ করছি আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয়। তবে আপনাদের মতামতের ভিত্ততে আমি তাতে অংশগ্রহণ করবো। আমি নির্বাচনে বিজয়ী হই বা পরাজিত হই আমার মানবনেবার ব্রত হতে সরে যাব না। এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শনিবার ( ১৯ অক্টোবর) রাতে তাঁর ছিকামহলের নিজ বাড়িতে আয়োজন করা হয় এক মতবিনিময় সভা। বড়লেখা হাজীগন্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার হাজী মোঃ সমছ উদ্দিনের সভাপতিত্বে ও শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুর রহমান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন, ছিকামহল আল আজহার মাদ্রসার মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জুবেদ আহমদ, এখলাছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, সমাজসেবক স্বপন আহমদ খাঁন, শিক্ষক মজির উদ্দিন, তরুণ সমাজসেবক খালেদ আহমদ, আগর আতর ব্যবসায়ী কবির আহমদ, শ্রমিক সংগঠক আব্দুল হক, সমাজসেবক মুজিবুর রহমান লাল,ব্যবসায়ী নূরুল ইসলাম, শিক্ষক রেহান আহমদ,মাওলানা আতিকুর রহমান প্রমূখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




