মধ্যনগরে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১০ PM

মধ্যনগরে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৯:০১:২৯ AM

মধ্যনগরে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন আটক

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৮০ বস্তা ভারতীয় আমদানীনিষিদ্ধ চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত চিনির বাজারমূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ ও চোরাকারবারিদের আটক করা হয়। এসময় একটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়।

আটকরা হলেন- ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর রাজাপুর গ্রামের তাজ্জত আলী তালুকদারের ছেলে রনি মিয়া (৩৫), একই ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এরশাদ মিয়া (৪০) ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাশেম (৪০)।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ: