ছাত্রলীগকে নি ষি দ্ধে র দাবিতে মৌলভীবাজারে ম*শাল মি ছি ল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ছাত্রলীগকে নি ষি দ্ধে র দাবিতে মৌলভীবাজারে ম*শাল মি ছি ল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১১:৫৫:১৩ পূর্বাহ্ন

ছাত্রলীগকে নি ষি দ্ধে র দাবিতে মৌলভীবাজারে ম*শাল মি ছি ল

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারে নেতৃত্বদানকারী সমন্বয়ক মারুফ আল হামিদ, আব্দুল্লাহ আল হোসাইন, সাইফ উদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মশাল মিছিলে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগা দেন শিক্ষার্থীরা।

মশাল মিছিলে অংশগ্রহণ করা ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন বলেন, গতকাল রাতে ফেসিস্ট সরকারের দূসর, ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা সরকারকে বলব অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং তাদের সকল অপতৎপরতা রুখে দিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাবে।

এর আগে একই দাবীতে আরেকটি মিছিল মৌলভীবাজার প্রেসক্লাব থেকে শুরু হয়ে চৌমুহনা প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধিরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ১৬ বছর দেশের সকল স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ এছাড়া জুলাই আগস্টে  সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা করেছে ছাত্রলীগ তাই নতুন বাংলাদেশের সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরেক সমন্বয়ক রুহুল আমিন বলেন, স্বৈরাচার সরকারের দূসররা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের এই গুজব সাধারণ মানুষ বুঝে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে।  সবাই মিলে স্বৈরাচার হাসিনার দূসর ছাত্রলীগকে প্রতিহত করবে। এবং সরকারের কাছে দাবি জানাবো তারা অনতিবিলম্বে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে।

জৈন্তাবার্তা / মনোয়ার