ছবি: নিজস্ব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন ও এই দাবির বিপরীতে সহ প্রধান শিক্ষক পদ সৃজনের চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার নিয়ে প্রতিবাদ সভায় অংশ নেন পিটিআইসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আল আমিন, অঞ্জন দেব, জয়ন্ত গোয়ালা, হেনা আক্তার লাইলি প্রমুখ।
বক্তারা বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড বাস্তবায়ন জন্য সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




