কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৩ ১১:০৬:৪১ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় ট্রেনের ধাক্কায় মুকুল মালাকার (৬৫) নামের এক  বৃদ্ধ মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মালাকারের বাড়িও একই এলাকায়। এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুপ্তগ্রামের পাশ দিয়ে সিলেট-কুলাউড়া রেললাইন গেছে। মুকুল মালাকার প্রতিদিনের মতো আজ সকালেও গরু নিয়ে রেললাইনের আশপাশে চরাতে যান। বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। মুকুল মালাকার ট্রেন আসতে দেখে রেললাইনে উঠে পড়া গরুকে সরানোর চেষ্টা করছিলেন। গরুটি বেঁচে যায়। তবে ট্রেনের আঘাতে মুকুল রেললাইনের পাশে ছিটকে পড়েন। তাতে তার মাথায় প্রচণ্ড চোট লাগে। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।

এম সি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক