ছাতকে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, আটক ১
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ PM

ছাতকে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, আটক ১

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০১:৫২:১৪ AM

ছাতকে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, আটক ১

ছাতকে যুবক খুন। ছবি: প্রতীকী


ছাতকে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে  ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন  হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩ টার সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোজান্মেল হোসেন মাসুম (৪৩) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমানের পুত্র।


স্থানীয় সুত্রে জানা গেছে, গভীর রাতে  ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় মোজান্মেল হোসেন মাসুমের কাছে সিগারেট চায় হোসাইন। কেনো সিনিয়রের কাছে সিগারেট চাইলো তা নিয়ে দ্বন্দ্বে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন। পরে স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন  আহমদ (২৭) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক হোসাইন আহমদ পৌরসভার  বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের পুত্র।  


এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোর রাতে ছাতক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার্ড করলে সুনামগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


ছাতক থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আরিফুল আলম জানান, মরদেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে। ঘটনায় জড়িত প্রদান আসামীকে আটক করা হয়েছে।

এস.ডি



শীর্ষ সংবাদ: