জুড়ীতে ইউএনও'র নিকট চা শ্রমিকদের স্মারকলিপি প্রদান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

জুড়ীতে ইউএনও'র নিকট চা শ্রমিকদের স্মারকলিপি প্রদান

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ০৮:৫৭:০৩ পূর্বাহ্ন

জুড়ীতে ইউএনও'র নিকট চা শ্রমিকদের স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত চা শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য সম্প্রতি কিছু সুপারিশ ও ধারা প্রণয়ন করা হয়েছে। যা এক পেশে ও চা শ্রমিদের জন্য ক্ষতি সাধন হয়েছে বলে মনে করছেন চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রণীত সুপারিশ ও ধারা সংশোধনের দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ীতে রবিবার ( ৩ সেপ্টেম্বর ) চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালী কার্যকরি পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালীর সভাপতি কমল বুনার্জি, সহ-সভাপতি শ্রীমতি বাউরী, সাধারণ সম্পাদক রতন কুমার পাল, চা শ্রমিক ইউনিয়ন রত্ন চা বাগানের সভাপতি সুমন ঘোষ, কোষাধক্ষ রমেশ রিকিয়াসন, খাসকিতা চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মিয়া প্রমুখ।

নিম্নতম মজুরি বোর্ডের গেজেটে বাগান মালিকদের স্বার্থ দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন চা শ্রমিক নেতারা। তারা এটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১০ অগাস্ট নিম্নতম মজুরি বোর্ড চা শ্রমিকদের মজুরি নিয়ে গেজেট প্রকাশ করে। মজুরি বোর্ড ‘ক’ শ্রেণির বাগানের জন্য চা-শ্রমিকের দৈনিক মজুরি ১৭০ টাকা, ‘খ’ শ্রেণির জন্য ১৬৯ টাকা ও ‘গ’ শ্রেণির জন্য ১৬৮ টাকা নির্ধারণ করে। পাশাপাশি প্রতি বছর শ্রমিকদের বেতন পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক