চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৫:১১:৫৯ পূর্বাহ্ন

 চা বাগানে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার নারী

ছবি : সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাগছড়া চা বাগানে ছড়ার পানিতে গোসল করতে গিয়ে এক নারী (৬০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ মিন্টু কর (২০) ও পলাশ কর (২২) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, ওই নারী গতকাল রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা একই উপজেলার নওয়াগাঁও গ্রামের আদর কর এর ছেলে মিটু কর ও একই এলাকার পরেশ কর এর ছেলে পলাশ কর ব্রীজের নিচে নিয়ে ওই নারীকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালত প্রেরণ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

A/m



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক