আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ ট্যাক্টর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ AM

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ ট্যাক্টর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০২:৩৮:১১ AM

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ ট্যাক্টর

ট্যাক্টর


আইসিসির মে মাসের সেরা তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসা আইরিশ ক্রিকেটার হ্যারি ট্যাক্টর। এই তালিকার তিনি পেছনে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত ও বাবর আজমকে।

আয়ারল্যান্ডের ভবিষ্যৎ তারকার হওয়ার পথে ক্রমাগত নিজের ছাপ রাখছেন ট্যাক্টর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৭ চার ও ১০ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন তিনি। যদিও তা বিফলে যায় শান্তর অসাধারণ সেঞ্চুরির পর। তৃতীয় ম্যাচে ৪৫ রানের ইনিংস খেললেও কোনো কাজে আসেনি। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি মাসসেরা নির্বাচিত হলেন ডানহাতি এই ব্যাটার। 

অন্যদিকে, ট্যাক্টরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল শান্তকে। গত মাসে দুর্দান্ত খেলেছেন টাইগার এই ব্যাটার। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই অবদান রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।

প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। সেই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেওয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। আর তাই প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নেন এই ব্যাটার। অন্যদিকে, দুর্দান্ত ধারাবাহিক বাবর মে মাসে তিনটি ওয়ানডে খেলে একটি ফিফটি এবং এক সেঞ্চুরি করেছেন। তাতেই ছিলেন মাসসেরা হওয়ার দৌড়ে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী