মৌলভীবাজারে কৃষিজমিতে মিললো দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে কৃষিজমিতে মিললো দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৭:৪৪:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কৃষিজমিতে মিললো দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।  বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াদৌস হাসান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান বলেন, ‘লাশের মাথায় একাধিক আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে চেহারা বিকৃত করা হয়েছে। এ অবস্থায় লাশ শনাক্তে কিছুটা সমস্যা হলেও পরে তার মা লাশ শনাক্ত করেছেন। লাশের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

এম সি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক