শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সামাজিক সচে*তনতামূলক লিফলেট বিতরণ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সামাজিক সচে*তনতামূলক লিফলেট বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৮:০১:০৩ পূর্বাহ্ন

শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সামাজিক সচে*তনতামূলক লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গলের উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ, স্বাস্থ্য, এবং সামাজিক বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। লিফলেটে মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ বন্ধ করা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব নিয়ে সচেতনতা সৃষ্টির তথ্যসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বাক্য উল্লেখ করা হয়।

 পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে ও নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা  এসময় উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেয়। তারা লিফলেট পড়ে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের চারপাশের পরিবেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘এইচএসসি উত্তীর্ণদের উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে’- আব্দুল কাইয়ুম চৌধুরী
দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন
ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণের অভিযোগ
জৈন্তাপুরে ভূমি জরিপের খবরে পাঁচ মৌজার মানুষের বি/ক্ষো/ভ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
জৈন্তা বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ হেলালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
জাফলংয়ে মাটিচা/পা পড়ে শ্রমিকের মৃ/ত্যু
এইচএসসি: সিলেট শিক্ষা বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল
এইচএসসি ফল প্রকাশ: সিলেটে পাশের হার ৫০.৯০ শতাংশ
দেশের বাজারে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা হ্রাস