কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ঘর পুড়ে ছাই : দুইজন আহত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ঘর পুড়ে ছাই : দুইজন আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৮:৪৪:৫৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ঘর পুড়ে ছাই : দুইজন আহত

ছবি: সংগৃহীত


কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে একটি ঘরের আংশিক পুড়ে ছাই। এ সময় আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মুস্তাফিজুর রহমানের ঘরে রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নেবানোর চেষ্টার সময় মুস্তাফিজুর রহমান (২৪) ও নঈম মিয়া (৪৫) আহত হন। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে ও পরিবারের দুজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আগুন লাগার ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখছি।

এম সি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক