হবিগঞ্জ থেকে হাতকড়াসহ পালানো আসামি সিলেটে গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৫ AM

হবিগঞ্জ থেকে হাতকড়াসহ পালানো আসামি সিলেটে গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৩ ০৫:৪৮:৫১ AM

হবিগঞ্জ থেকে হাতকড়াসহ পালানো আসামি সিলেটে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রাজু মিয়া্


হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে ‘হাতকড়া’সহ পালিয়ে যাওয়ার তিনদিন পর রাজু মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

এর পুর্বে শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশী চালিয়ে ‘হাতকড়াটি’ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানা সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। মুহুর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশী শুরু করে। 

গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল। সে উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন বাদশা মিয়ার পুত্র। রাজু একজন পেশাদার মাদক কারবারি। 

এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এছাড়াও এ ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল মো. আকবর হোসেন বাদী হয়ে দন্ডবিধির ২২৪ ধারায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী