জুড়ীতে পিকআপের ধাক্কায় ইউপি সদস্য আহত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

জুড়ীতে পিকআপের ধাক্কায় ইউপি সদস্য আহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৪:৫৩:৩৬ পূর্বাহ্ন

জুড়ীতে পিকআপের ধাক্কায় ইউপি সদস্য আহত

ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত


মৌলভীবাজারের জুড়ীতে পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (৩২) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ঘটনাটি সোমবার দুপুর ১টায় উপজেলা শহরের বিজিবি ক্যাম্প চত্বরে ঘটেছে। আহত ইউপি সদস্য উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও মোকামটিলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- জসিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে ভবানীগঞ্জ বাজার থেকে ডাকঘর সড়কের দিকে যাচ্ছিলেন। বিজিবি ক্যাম্প চত্বরের নিকট আসা মাত্র ফুলতলা সড়ক দিয়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে জসিম উদ্দিন প্রায় ১৫ হাত দুরে সাইকেল থেকে ছিটকে পড়েন। 

তিনি বুকে, হাতে ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রচুর রক্তক্ষরণের মাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্য চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন- বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে রাস্তার উপরে ফুতলাগামী একের পর এক বাস ভোর থেকে রাত পর্যন্ত স্ট্যান্ড করে রেখে যাত্রী উঠানো হয়। এতে করে দক্ষিণ ও পশ্চিম দিক থেকে আসা গাড়ীর চালকরা বাঁকের অপর প্রান্ত দেখতে পান না। এতে করে প্রায়ই এখানে ছোট বড় অঘটন ঘটে। এ নিয়ে ইউনিয়ন ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার আলোচনা হলেও বাস সরানোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয় না।  

ডি ডি



শীর্ষ সংবাদ:

খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক