তালাবদ্ধ রুমে বন্দি মাধবপুর হাসপাতালের এক্সরে মেশিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫২ AM

তালাবদ্ধ রুমে বন্দি মাধবপুর হাসপাতালের এক্সরে মেশিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৮:১৯:৪৯ AM

তালাবদ্ধ রুমে বন্দি মাধবপুর হাসপাতালের এক্সরে মেশিন

তালাবদ্ধ রুমে বন্দি মাধবপুর হাসপাতালের এক্সরে মেশিন


মাধবপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে বিভাগ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে রোগীরা। এক্সের বিভাগের কক্ষ টি তালাবদ্ধ ১৬ বছর ধরে। এক্সরে বিভাগের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতাল সূত্র জানা যায় ২০০৭ সাল থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন রুম টি তালাবদ্ধ রয়েছে।

এক্সরে বিভাগের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছে স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা। হাসপাতালে আসা রোগীদের হয়রানির পাশাপাশি বাইরের বেসরকারি ল্যাব থেকে বেশি টাকা খরচ করে এক্সরে পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে। এ খরচ অনেকের সাধ্যের বাইরে থাকায় তারা পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন না। চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন তারা। 

এক্সরে বিভাগটি বছরের পর বছর বন্ধ কেন। এর কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইসতাক মামুন জানান এক্সরে বিভাগের টেকনিশিয়ান না থাকায় এক্সরে বিভাগ টি  চালু করা সম্ভব হয়নি। এখানের টেকনিশিয়ান দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েছি কিন্তু কোন টেকনিশিয়ান পোস্টিং না দেওয়ার কারণে চালু করতে পারছিনা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী