আমি ডিজিটাল ভিক্ষা করি না: তাসনুভা তাবাসসুম হৃদি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ AM

আমি ডিজিটাল ভিক্ষা করি না: তাসনুভা তাবাসসুম হৃদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১২:২৩:০৮ PM

আমি ডিজিটাল ভিক্ষা করি না: তাসনুভা তাবাসসুম হৃদি

ছবি : সংগৃহীত


সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে, তার ব্র্যান্ড প্রমোশন এবং জনপ্রিয়তার পেছনে নিলয়ের পরিচয় কতটা ভূমিকা রেখেছে, তা জানতে চান উপস্থাপিকা।

হৃদি সাক্ষাৎকারে  খোলামেলা স্বীকার করেন, “আমি এটা স্বীকার করি  যে নিলয়ের স্ত্রী হওয়ার কারণে আমি অনেকের কাছে সহজেই পরিচিত হয়েছি। এটি আমার পরিচিতির একটি বড় অংশ।”

তবে তিনি আরও বলেন, “নিলয়ের স্ত্রী হওয়া আমাকে পরিচয় দিয়েছে ঠিকই, কিন্তু আমি আমার জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য কাজ করছি। ব্র্যান্ড প্রমোশন এবং অন্যান্য পেশাগত দায়িত্বগুলো আমি আমার যোগ্যতা অনুযায়ী করার চেষ্টা করি। আমি ডিজিটাল ভিক্ষা করি না, আমি কার কাছ থেকে কিছু চেয়ে নেই না। ব্র্যান্ড প্রমোশন এর জন্য তারা আমার সাথে যোগাযোগ করে।

হৃদি মনে করেন, পরিচিতি যে পথ খুলে দেয়, সেটিকে কাজে লাগিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করাটাই আসল চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমার লক্ষ্য নিজের দক্ষতা দিয়ে নিজস্ব একটি অবস্থান তৈরি করা। পরিচিতি এক ধরণের সুবিধা দেয়, কিন্তু সেটি ধরে রাখা এবং এগিয়ে যাওয়া নির্ভর করে নিজের কাজের ওপর।”

তাসনুভা তাবাসসুম হৃদি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন এবং সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তার কাজ এবং ব্যক্তিত্ব ইতোমধ্যেই অনেকে প্রশংসা করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব