জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৬ PM

জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১০:৪৩:৫২ AM

জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

ছবি: নিজস্ব


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরস্থ শাহ জালাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখা কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুভাস চন্দ্র দাশ, সদস্য পিংকু দাশ, উপজেলা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি গোপিকা দাশ শিল মনা, সহ-সভাপতি অটল কৃষাণ সিবেন, কমল বোনার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুম, অজয় দেব আশু, সাংগঠনিক সম্পাদক স্বরেন্দু দাশ সেকু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু লাল দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রসাদ বর, মহিলা বিষয়ক সম্পাদক জবা রানি চাষা, পেশাজীবি বিষয়ক সম্পাদক সুরেন্দ্র দাশ, যুব বিষয়ক সম্পাদক খোকন দে, ছাত্র বিষয়ক সম্পাদক তপন কান্টি দাশ প্রমূখ। 

এর আগে পশ্চিমজুড়ী ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ধনঞ্জয় দাশ ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক গোপিকা দাশ রিপন। 

উল্লেখিত কমিটি আগামী দিনে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী