বাংলাদেশের সংস্কৃতিতে ভারতের আধিপত্য কমাতে হবে :মোস্তফা ফারুকী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বাংলাদেশের সংস্কৃতিতে ভারতের আধিপত্য কমাতে হবে :মোস্তফা ফারুকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১১:৩৬:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশের সংস্কৃতিতে ভারতের আধিপত্য কমাতে হবে :মোস্তফা ফারুকী

ছবি : ফাইল ফটো


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে বিভাজনমূলক নীতি প্রয়োগ করেছিলেন এবং সবার মধ্যে একত্রিত কাজ করার পরিবেশ সৃষ্টি করতে দেননি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ব্যক্তি কিংবা গণমাধ্যমকর্মীদের একপর্যায়ে দেশছাড়া বা গুম করা হয়েছিল। পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার, ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন উপলক্ষে জাতীয় জাদুঘরে এ মন্তব্য করেন ফারুকী। এ সময় তিনি বাংলাদেশের সংস্কৃতিতে কলকাতার আধিপত্য কমাতে হবে বলেও উল্লেখ করেন।

এই বছর অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে, ফিলিস্তিনের পরিচালক তারিকের ‘জু’, যুক্তরাষ্ট্রের শাকিব আসরারের ‘এলিস ওয়েলকাম’ এবং বাংলাদেশি পরিচালক শক্তি বণিকের ‘অন্তঋণ’ তিনটি আলাদা ক্যাটেগরিতে পুরস্কৃত হয়েছে। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে গতকাল।

উৎসবে উপস্থিত ছিলেন খ্যাতনামা চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান এবং সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান মন্তব্য করেন, “সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনীতি বিষয়ে সচেতন থাকা উচিত, তবে সংস্কৃতিতে রাজনীতি প্রবেশ করানো উচিত নয়।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন